দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে নতুন মাইলফলক গড়েছেন জস বাটলার। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাদা বলের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটকিপার-ব্যাটার।
ম্যাচে ৪৯ বলে ৫টি চার ও সমানসংখ্যক ছক্কায় ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাটলার। ১৪০.৮২ স্ট্রাইক রেটে ব্যাট করা ইংলিশ অধিনায়ক শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
তবে ব্যক্তিগত অর্জনের ম্যাচটি দলীয় সাফল্যে রাঙাতে পারেনি ইংল্যান্ড। শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হেরে সিরিজে সমতা ফিরতে দিয়েছে স্বাগতিকরা। লঙ্কানদের ৩২১ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ৩০৫ রানে।
এই ম্যাচ শেষে সাদা বলের ক্রিকেটে বাটলারের মোট রান দাঁড়িয়েছে ১০ হাজার ৬২। ৩৬৭ ম্যাচের ৩২৬ ইনিংসে এই রান করেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফ সেঞ্চুরি।
ওয়ানডেতে ২০৪ ম্যাচে ৫ হাজার ৬৭৮ রান নিয়ে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাটলার। আর টি-টোয়েন্টিতে ১৬৩ ম্যাচে তার রান ৪ হাজার ৩৮৪।
ইংল্যান্ডের আর কোনো ব্যাটার এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ফলে সাদা বলের ক্রিকেটে বাটলারের এই অর্জন ইংলিশ ক্রিকেটে অনন্য এক রেকর্ড হয়ে থাকল।
যে আই